সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->সলাত পরিত্যাগকারীর উপর কুফর শব্দের প্রয়োগ হাঃ-১৪৮

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেয়া। (ই.ফা. ১৪৯; ই.সে. ১৫৪)


সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->সলাত পরিত্যাগকারীর উপর কুফর শব্দের প্রয়োগ হাঃ-১৪৯

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, বান্দা এবং শিরক-কুফরের পার্থক্য সলাত পরিত্যাগ করা। (ই.ফা. ১৫০; ই.সে. ১৫৫)


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->সালাত ত্যাগকারীর বিধান। হাঃ-১০৭৮

জাবির বিন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন। [১০৭৮]


জামে' আত-তিরমিজি অঃ->ঈমান বাব->নামায ত্যাগের পরিণতি হাঃ-২৬১৯

আ’মাশ (রহঃ) থেকে বর্নিতঃ

আ’মাশ (রহঃ) হতেও উপরোক্ত সনদে একই রকম হাদীস বর্ণিত আছে। এতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বান্দাহ্‌ ও শির্‌কের মধ্যে অথবা বান্দাহ্ ও কুফরীর মধ্যে পার্থক্য হল নামায ত্যাগ করা। সহীহঃ দেখুন পূর্বের হাদীস।


জামে' আত-তিরমিজি অঃ->ঈমান বাব->নামায ত্যাগের পরিণতি হাঃ-২৬২০

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ (মু’মিন) বান্দাহ্‌ ও কুফরের মধ্যে পার্থক্য হল নামায ত্যাগ করা। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ, মুসলিম


সুনান নাসাঈ অঃ->সালাত বাব->সালাত তরককারী সম্পর্কে বিধান হাঃ-৪৬৪

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: সালাত ছেড়ে দেওয়া ব্যতীত বান্দা ও কুফরের মাঝে কোন অন্তরায়ই নেই।