সহিহ বুখারী অঃ->রক্তপণ বাব->আঙ্গুলের রক্তপণ হাঃ-৬৮৯৫

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন: রক্তপণের ব্যাপারে এটি এবং ওটির সমান। অর্থাৎ কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি। (আঃপ্রঃ ৬৪১৫, ইঃফাঃ ৬৪২৮)। ---------------------- ৬৮৯৫/১. ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে ঐরূপই বলতে শুনেছি। (আঃপ্রঃ ৬৪১৬, ইঃফাঃ ৬৪২৯)


সুনানে আবু দাউদ অঃ->রক্তমূল্য বাব->অঙ্গ-প্রত্যঙ্গের দিয়াত হাঃ-৪৫৫৯

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আঙ্গুল এবং দাঁতের (দিয়াত) সমান, সম্মুখের দাঁত ও চোয়ালের দাঁত সমান; এটাও ওটার সমান।


সুনানে ইবনে মাজাহ অঃ->রক্তপণ বাব->আঙ্গুলসমূহের দিয়াত হাঃ-২৬৫২

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এটা এবং এটা অর্থাৎ কনিষ্ঠা, ও বৃদ্ধাঙ্গুলির (দিয়াত) সমান। [২৬৫২]


জামে' আত-তিরমিজি অঃ->দিয়াত বা রক্তপণ বাব->আঙ্গুলসমূহের দিয়াত প্রসঙ্গে হাঃ-১৩৯২

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এটা ও এটা অর্থাৎ কনিষ্ঠা ও বৃদ্ধা উভয় আঙ্গুলের রক্তপণের পরিমাণ এক সমান। সহীহ্‌, ইবনু মা-জাহ- (২৬৫২), বুখারী


সুনান নাসাঈ অঃ->কাসামাহ বাব->আঙ্গুলের দিয়াত হাঃ-৪৮৪৭

ইব্‌ন আব্বাস (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে থেকে বর্নিতঃ

তিনি বলেছেনঃ এইটি ও এইটি অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠা সমান-সমান।