সুনান নাসাঈ অঃ->কাসামাহ বাব->খোঁচা দেওয়ার কিসাস হাঃ-৪৭৭৩

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিছু বন্টন করছিলেন, এমন সময় এক ব্যক্তি সামনের দিক হতে এসে তাঁর উপর ঝুঁকে পড়লে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে তাঁর হাতের কাঠি দ্বারা খোঁচা দেন। এতে ঐ ব্যক্তি বের হয়ে যায়। তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এসো, প্রতিশোধ নাও। সে ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি ক্ষমা করে দিয়েছি।


সুনান নাসাঈ অঃ->কাসামাহ বাব->খোঁচা দেওয়ার কিসাস হাঃ-৪৭৭৪

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ এক সময় রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিছু বন্টন করছিলেন; তখন এক ব্যক্তি সামনের দিক থেকে তাঁর উপর ঝুঁকে পড়ে। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর হস্তস্থিত কাঠি দ্বারা তাকে খোঁচা দিলে সে ব্যক্তি চিৎকার দিয়ে ওঠে। তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেনঃ এসো, প্রতিশোধ গ্রহণ কর। সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি ক্ষমা করে দিয়েছি।