সহিহ বুখারী অঃ->জাহ্‌মিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ বাব->আল্লাহ্‌র ইচ্ছা ও চাওয়া। হাঃ-৭৪৭১

আবূ ক্বাতাদাহ তাঁর পিতা (রাঃ) থেকে বর্নিতঃ

যখন তাঁরা সালাত থেকে ঘুমিয়ে ছিলেন তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেনঃ আল্লাহ্ যখন ইচ্ছা করেন তোমাদের রূহ্কে নিয়ে নেন, আর যখন ইচ্ছা ফিরিয়ে দেন। এরপর তারা তাদের প্রয়োজন সারলেন এবং ওযূ করলেন। এতে সূর্য উঠে সাদা রং হয়ে গেল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উঠলেন, সালাত আদায় করলেন।(আধুনিক প্রকাশনী- ৬৯৫৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৬৩)