সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->সোনার আংটি পরা নিষেধ হাঃ-৩৬৪৪

উম্মুল মু’মিনীন আয়িশাহ (রাঃ), থেকে বর্নিতঃ

নাজ্জাশী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সোনার একটি আংটি উপহার দেন। তাতে আবিসিনীয় পাথর বসানো ছিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেটি অপছন্দ করায় একটি কাঠি বা হাতের আংগুল দ্বারা তা নিলেন, অতঃপর তাঁর কন্যার কন্যা (নাতনি) উমামা বিনতু আবুল আসকে ডেকে বলেনঃ নাতনি! এটা তুমি পরো। [২৯৭৬] তাহকীক আলবানীঃ হাসান।