সহিহ বুখারী অঃ->আযান বাব->মুয়াজ্জিনের আযান শুনলে যা বলতে হয় । হাঃ-৬১২

‘ঈসা ইব্‌নু তালহা (রাঃ) থেকে বর্নিতঃ

একদা তিনি মু’আবিয়াহ (রাঃ)-কে (আযানের জবাব দিতে) শুনেছেন যে, তিনি ‘আশ্‌হাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ’ পর্যন্ত মুআযযিনের মতই বলেছেন।


সুনানে আবু দাউদ অঃ->আংটি বাব->আংটি ব্যবহার করা হাঃ-৪২২০

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

ইবনু ‘উমার (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সূত্রে এ সম্পর্কে বর্ণনা করেন, তারা আংটিটি অনুসন্ধান করে পেলেন না। অতঃপর ‘উসমান (রাঃ) আরেকটি আংটি বানান এবং তাতে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ বাক্য অঙ্কিত করেন। বর্ণনাকারী বলেন, তিনি সেটি আংটি হিসেবে ব্যবহার করতেন অথবা সীলমোহর হিসেবে সরকারী কাজে ব্যবহার করতেন। [৪২২০] সানাদ দুর্বল, মাতান মুনকার।