সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->ইশার সালাত তাড়াতাড়ি আদায় করা হাঃ-৫২৮

নু'মান ইবন বশীর (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত। তিনি বলেনঃ আমি ইশার সালাতের ওয়াক্ত সম্পর্কে অধিক অবগত। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তৃতীয়ার চাঁদ অস্ত যাওয়ার সময় ইশার সালাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->ইশার সালাত তাড়াতাড়ি আদায় করা হাঃ-৫২৯

নু'মান ইবন বশীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আল্লাহ্‌র কসম, আমি লোকদের মধ্যে ইশার সালাতের ওয়াক্ত সম্মন্ধে অধিক অবগত। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তৃতীয়ার চাঁদ অস্ত যাওয়ার সময় ইশার সালাত আদায় করতেন।