সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->পুরুষের জন্য জাফরানী রং-এর কাপড় পরিধান নিষিদ্ধ হাঃ-৫৩৯৯

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জাফরানী রং-এর কাপড় পরতে নিষেধ করেছেন। কুতাইবাহ্ (রহঃ) বলেন, হাম্মাদ (রহঃ) বলেছেন, অর্থাৎ- পুরুষদেরকে। (ই.ফা. ৫৩২৮, ই.সে. ৫৩৪৫)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->পুরুষের জন্য জাফরানী রং-এর কাপড় পরিধান নিষিদ্ধ হাঃ-৫৪০০

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পুরুষদেরকে জাফরানী রং-এর কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৫৩২৯, ই.সে. ৫৩৪৬)


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->মুহ্‌রিমের জন্য যা'ফরান ব্যবহার হাঃ-২৭০৬

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পুরুষের জন্য যা'ফরান ব্যবহার নিষিদ্ধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->মুহ্‌রিমের জন্য যা'ফরান ব্যবহার হাঃ-২৭০৭

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা'ফরান ব্যবহার করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->মুহ্‌রিমের জন্য যা'ফরান ব্যবহার হাঃ-২৭০৮

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা'ফরান ব্যবহার করতে নিষেধ করেছেন, হাম্মাদ (রহঃ) বলেনঃ অর্থাৎ পুরুষদের জন্য।