সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->গোসল করার সময় আড়াল করা হাঃ-৪০৬

ইয়ালা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দেখলেন, এক ব্যক্তি খোলা জায়গায় [১] গোসল করছে। তিনি মিম্বরে আরোহণ করলেন, আল্লাহ্‌ তা‘আলার প্রশংসা ও তাঁর গুণগান করলেন। তারপর বললেন, আল্লাহ্‌ তা‘আলা ধৈর্যশীল, লজ্জাশীল, (মানুষের পাপ) আড়ালকারী। তিনি লজ্জাশীলতাকে এবং পর্দা করাকে পছন্দ করেন। অতএব তোমাদের কেউ যখন গোসল করবে, সে যেন পর্দা করে।