আবূ সুহাইল নাফি’ ইবনু মালিক ইবনু আবূ ‘আমির (রহঃ) হতে তার পিতার সূত্র থেকে বর্নিতঃ
তিনি ত্বালহা ‘উবাইদুল্লাহ (রাঃ) এর নিকট জনৈক বেদুইনের বর্ণনা প্রসঙ্গে বলেছেন: নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তার (বেদুইনের) পিতার কসম! যদি সে সত্যবাদী হয়ে থাকে, তবে সে সফলকাম হবে এবং জান্নাতে প্রবেশ করবে। তার পিতার কসম! যদি সে সত্য বলে থাকে। (হাদীসটি সম্ভবত ইসলামের প্রথম যুগের-অনুঃ) শাযঃ এটি সলাত অধ্যায়ের প্রথম দিকে গত হওয়া একটি হাদীসের অংশ বিশেষ। তাতে “তার পিতার কসম” কথাটি নেই। যঈফহ (৪৯৯২)।