সুনানে আবু দাউদ অঃ->চিকিৎসা বাব->ঝাড়ফুঁক সম্পর্কে হাঃ-৩৮৮৯

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কেবল বদনযর লাগা বা বিষাক্ত প্রাণীর দংশন বা রক্ত বইতে থাকলে ঝাড়ফুঁক দেয়া চলে। বর্ণনাকারী আল-‘আব্বাস (রহঃ) বদনযর-এর উল্লেখ করেননি। তবে সুলায়মান ইবনু দাঊদ তা উল্লেখ করেছেন। [৩৮৮৯] দুর্বলঃ মিশকাত (৪৫৫৭)।


সুনানে ইবনে মাজাহ অঃ->চিকিৎসা বাব->জায়েয ঝাড়ফুঁক সম্পর্কে । হাঃ-৩৫১৩

বুরায়দাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বদনজর ও বিষাক্ত প্রাণীর দংশন ছাড়া অন্য কিছুতে ঝাড়ফুঁক বৈধ নয়। তাহকীক আলবানীঃ সহীহ।


জামে' আত-তিরমিজি অঃ->চিকিৎসা বাব->ঝাড়ফুঁক ইত্যাদির অনুমতি প্রসঙ্গে হাঃ-২০৫৭

ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বদ-নজর ও জ্বর ব্যতীত আর অন্য কোন ক্ষেত্রে ঝাড়ফুঁক বৈধ নয়। সহীহ, মিশকাত (৪৫৫৭), বুখারী মাওকুফরূপে বর্ণনা করেছেন।