সুনানে ইবনে মাজাহ অঃ->চিকিৎসা বাব->দেহে রক্তমোক্ষণের স্থান হাঃ-৩৪৮৪

আবূ কাবশাহ আল-আনমারী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু’ কাঁধের মাঝ বরাবর রক্তমোক্ষণ করাতেন এবং বলতেনঃ যে ব্যক্তি নিজ দেহের এ অংশ থেকে রক্তমোক্ষণ করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না। তাহকীক আলবানীঃ সহীহ।