সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->যে ব্যক্তি রোযাদারকে ইফতার করালো তার সওয়াব । হাঃ-১৭৪৭

আবদুল্লাহ্‌ ইবনুয-যুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সা’দ বিন মুআয (রাঃ)-এর এখানে ইফতার করেন, অতঃপর বলেন, তোমাদের এখানে রোযাদারগণ ইফতার করেছেন, নেককারগণ তোমাদের খাদ্যদ্রব্য আহার করেছেন এবং ফেরেশতাগণ তোমাদের জন্য রহমাত কামনা করেছেন। [১৭৪৭] তাহকীক আলবানীঃ ইফতার করার কথা ব্যতীত সহীহ।