জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->চলাচলের পথের ময়লা আবর্জনা লাগলে ওযূ করা হাঃ-১৪৩

আব্দুর রহমান ইবনু ‘আওফের উম্মু ওয়ালাদ থেকে বর্নিতঃ

তিনি (উম্মু ওয়ালাদ) বলেন, আমি উম্মু সালামাহ (রাঃ)-কে বললাম, আমি আমার কাপড়ের আঁচলের নীচের দিকে লম্বা করে দেই এবং ময়লা-আবর্জনার স্থান দিয়ে চলাচল করি (এর বিধান কি)। তিনি বললেন, রাসুলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পরবর্তী পবিত্র জায়গার মাটি এটাকে পবিত্র করে দেয়। সহীহ। ইবনু মাজাহ- (৫৩১)।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->মাটির একাংশ অপরাংশকে পবিত্র করে হাঃ-৫৩১

আবদুর রহমান বিন আওফ (রহঃ)-এর উম্মু ওয়ালাদ থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী উম্মু সালামাহ (রাঃ)-কে বললেন, আমার পরিধেয় বস্ত্রের আঁচল বেশ লম্বা। এ অবস্থায় আমি আবর্জনার স্থান দিয়ে যাতায়াত করি। উম্মু সালামাহ (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তার পরের স্থান একে পবিত্র করে দেয়। [৫২৯]