সাবিত ইব্ন ইয়াযীদ আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে এক সফরে ছিলাম। আমরা এক মনযিল অবতরণ করলে লোকে গোসাপ দেখতে পেল। আমি একটি গোসাপ ধরলাম। তারপর সেটি ভেজে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে পেশ করলাম। তিনি একখণ্ড কাঠ নিয়ে তার আঙ্গুল গণনা শুরু করলেন। পরে বললেনঃ বনী ইসরাঈলের একদল লোককে সরীসৃপ জাতীয় প্রাণীতে রুপান্তরিত করা হয়েছিল। কিন্তু আমরা জানা নেই তারা কোন জন্তু। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। লোক তো তা খেয়েছে। সাবিত (রাঃ) বলেনঃ তিনি তা খেতে আদেশও করেন কি এবং নিষেধও করেন নি।