জামে' আত-তিরমিজি অঃ->জ্ঞান বাব->হাদীস লিপিবদ্ধ করার সম্মতি প্রসঙ্গে হাঃ-২৬৬৭

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

কোন এক সময় (বিদায় হাজ্জে) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভাষণ দিলেন। আবূ হুরায়রা্‌ (রাঃ) পূর্ণ হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আবূ শাহ আরয করলেন, হে আল্লাহ্‌র রাসূল! এ ভাষণটি আমাকে লিখে দিন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এ ভাষণটি (তোমরা) আবূ শাহের জন্য লিখে দাও। সহীহঃ মুখতাসার বুখারী (৭৬), বুখারী।