সুনানে ইবনে মাজাহ অঃ->দান খয়রাত বাব->দেনার কারণে আটক করা এবং পেছনে লেগে থাকা। হাঃ-২৪২৭

শারীদ বিন সুওয়ায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে সচ্ছল ব্যক্তি কোন দেনা পরিশোধ করতে গড়িমসি করে , তাকে অপমান ও শাস্তি দেয়া উভয়ই আমার জন্য হালাল। আল আত-তানাফিসী (রাঃ) বলেন , অপমান করা অর্থ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং শাস্তি দেয়ার অর্থ তাকে জেলখানায় কয়েদ করা। [২৪২৭]


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->কর্জ আদায়ে সামর্থবান লোকের টালবাহানা করা হাঃ-৪৬৮৯

আমর ইব্‌ন শারীদ (রাঃ) তাঁর পিতা থেকে থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ধনী ব্যক্তি কর্তৃক দেনা পরিশোধে টালবাহানা করাটা তার মানহানি [অর্থাৎ, তার সম্পর্কে অভিযোগ করা] এবং শাস্তিকে বৈধ করে দেয়।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->কর্জ আদায়ে সামর্থবান লোকের টালবাহানা করা হাঃ-৪৬৯০

ইব্‌ন শারীদ (রাঃ) তার পিতা থেকে বর্নিতঃ

যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ধনবান লোক যদি কর্জ আদায় করতে টালবাহানা করে, তবে তার মানহানি ঘটানো এবং তাকে শাস্তি দেওয়া বৈধ হয়ে যায়।