সহিহ বুখারী অঃ->হায়েজ বাব->হায়েয অবস্থায় পরিহিত পোশাকে সালাত আদায় করা যায় কি? হাঃ-৩১২

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদের কারো একটির অধিক কাপড় ছিল না। তিনি হায়েয অবস্থায়ও এই কাপড়খানিই ব্যবহার করতেন, তাতে রক্ত লাগলে থুথু দিয়ে ভিজিয়ে নখ দ্বারা খুঁটিয়ে নিতেন। (আ.প্র. ৩০১, ই.ফা. ৩০৬)