জামে' আত-তিরমিজি অঃ->বিচার কার্য বাব->কাযী (বিচারক) প্রসঙ্গে হাঃ-১৩২৫

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিচারের দায়িত্ব গ্রহণ করল অথবা জনগণের বিচারক হিসেবে যে লোককে নিয়োগ করা হল তাকে যেন ছুরি ছাড়াই যবেহ করা হল। সহীহ্‌, ইবনু মা-জাহ- (২৩০৮)


সুনানে ইবনে মাজাহ অঃ->বিচার ও বিধান বাব->বিচারকমণ্ডলী সম্পর্কে আলোচনা হাঃ-২৩০৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যাকে জনগনের বিচারক নিযুক্ত করা হলো, তাঁকে বিনা ছুরিতে যবেহ করা হলো। [২৩০৮]