সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->উমরার [২১] বর্ণনা হাঃ-৪০৮৩

ইসহাক্ ইবনু ইবরাহীম ও ‘আব্দ ইবনু হুমায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে ‘আজীবন কালের জন্যে দান’ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কার্যকরী বলে গন্য করেছেন, তা হল এই যে, সে বলে, “এ তোমার ও তোমার উত্তরাধিকারীদের জন্যে।" কিন্তু সে যদি বলে যে, এ তোমার জন্যে যতদিন তুমি বেঁচে থাকবে, তবে তা তার মালিকের নিকট ফিরে আসবে (প্রদত্ত ব্যক্তির মৃত্যুর পর)। মা’মার বলেন, যুহরী এ ফাতাওয়াই দিতেন। (ই.ফা. ৪০৪৬, ই.সে. ৪০৪৫)