জাবির ইব্ন মুফায্যাল ইব্ন মুহাল্লাব (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি নু‘মান ইব্ন বশীর (রাঃ)-কে খুতবায় বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমাদের ছেলেদের মধ্যে (সমতা এবং) ইনসাফ করবে, তোমরা তোমাদের ছেলেদের মধ্যে (সমতা এবং) ইনসাফ করবে।