সহিহ বুখারী অঃ->সলম ( অগ্রিম ক্রয়-বিক্রয় ) বাব->নির্দিষ্ট ওজনে অগ্রিম বেচা-কেনা। হাঃ-২২৪২

মুহাম্মাদ অথবা ‘আবদুল্লাহ্‌ ইবনু আবুল মুজালিদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘আবদুল্লাহ্‌ ইবনু শাদ্দাদ ইবনু হাদ ও আবূ বুরদা (রহঃ)- এর মাঝে সলম কেনা-বেচার ব্যাপারে মতভেদ দেখা দিলে তাঁরা আমাকে ইবনু আবূ ‘আওফা (রাঃ)- এর নিকট পাঠান। আমি এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বক্‌র ও ‘উমর (রাঃ)- এর যুগে আমরা গম, যব, কিসমিস ও খেজুরে সলম করতাম। (তিনি আরো বলেন) এবং আমি ইবনু আবযা (রাঃ)- কে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ বলেন।