সহিহ বুখারী অঃ->শপথ ও মানত বাব->পাপ কাজের এবং ঐ জিনিসের মানত করা যার উপর তার মালিকানা নেই। হাঃ-৬৭০১

আনাস (রাঃ থেকে বর্নিতঃ

. আনাস (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ এ লোক যে নিজের জানকে কষ্টের মধ্যে নিক্ষেপ করেছে এতে আল্লাহ্‌র আদৌ প্রয়োজন নেই। আর তিনি লোকটিকে দেখলেন যে, সে তার দু’ছেলের উপর ভর করে হাঁটছে। ফাযারীও অত্র হাদীসটি... আনাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন। (আধুনিক প্রকাশনী- ৬২৩৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৪৪)