সুনানে ইবনে মাজাহ অঃ->কাফফারা সমূহ বাব->পাপাচারমূলক কাজের মানত । হাঃ-২১২৪

ইমরান বিন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পাপ কাজে মানত করা যাবে না এবং আদম-সন্তান যে জিনিসের মালিক নয় তার মানতও হয় না। [২১২৪]


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->যে বস্তুতে মালিকানা নেই, তার মান্নত করা হাঃ-৩৮১২

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : আল্লাহ্‌র নাফরমানীর কাজে মান্নত নেই। আর মানুষ যে বস্তুর মালিক নয়, তারও মান্নত করা যাবে না।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নতের কাফ্‌ফারা হাঃ-৩৮৩৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গুনাহ্‌র কাজে কোন মান্নাত নেই।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নতের কাফ্‌ফারা হাঃ-৩৮৫০

আবদুর রহমান ইব্‌ন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ্‌র অবাধ্যতায় এবং মানুষ যার মালিক নয় তাতে মান্নত করা বৈধ নয়।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নতের কাফ্‌ফারা হাঃ-৩৮৫১

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌র নাফরমানীতে কোন মান্নত নেই। আর মানুষ যার মালিক নয় তাতেও কোন মান্নত নেই।