সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->ক্ববর সমান করার নির্দেশ প্রসঙ্গে হাঃ-২১৩২

সুমামাহ্‌ ইবনু শুফাই (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা একবার রোম সাম্রাজ্যের রূদিস নামক উপদ্বীপে ফুযালাহ্‌ ইবনু ‘উবায়দ-এর সঙ্গে ছিলাম। আমাদের একজন সঙ্গী মারা গেলে ফুযালাহ্‌ তাকে ক্ববরস্থ করতে আদেশ দিলেন। অতঃপর তাঁর ক্ববরকে সমান করে তৈরি করা হল। অতঃপর তিনি বললেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ক্ববরকে সমতল করে তৈরি করতে আদেশ করেছেন। (ই.ফা. ২১১১, ই.সে. ২১১৪)


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->কবর উঁচু করা হলে তা সমতল করে দেওয়া হাঃ-২০৩০

ছুমামা ইব্‌ন শুফাই (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, আমরা ফদালা ইব্‌ন উবায়দ (রাঃ)-এর সাথে রোমে ছিলাম। সেখানে আমাদের এক সাথী মৃত্যুবরণ করল, তখন ফদালা (রাঃ) নির্দেশ দিলে আমরা তাঁর কবরকে সমতল করে দিলাম। অতঃপর তিনি বললেন যে, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে কবর সমতল করার নির্দেশ দিতে শুনেছি।