সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->ক্ববর সমান করার নির্দেশ প্রসঙ্গে হাঃ-২১৩৩

আবুল হাইয়্যাজ আল আসাদী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘আলী (রাঃ) বলেন, আমি কি তোমাকে এমনভাবে পাঠাব না, যে কাজে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে পাঠিয়েছিলেন? তা হচ্ছে কোন (জীবের) প্রতিকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ-বিচূর্ণ করে দিবে এবং কোন উচূ ক্ববর দেখলে তা ভেঙ্গে দিবে। (ই.ফা. ২১১২, ই.সে. ২১১৫)


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->কবর উঁচু করা হলে তা সমতল করে দেওয়া হাঃ-২০৩১

আবূল হায়য়াজ (রাঃ) থেকে বর্নিতঃ

আলী (রাঃ) বলেছিলেন, আমি কি তোমাকে সে কাজে পাঠাব না যে কাজে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে পাঠিয়েছিলেন। তুমি উঁচু কবরকে সমতল না করে ছাড়বে না এবং ঘরের কোন (প্রাণীর) ছবিকে বিনষ্ট না করে ছাড়বে না।