সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া হাঃ-২১০৯

আবূ সা‘ঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তোমরা জানাযার অনুগামী হও তখন জানাযাহ্‌ মাটিতে না রাখা পর্যন্ত বসবে না। (ই.ফা. ২০৮৮, ই.সে. ২০৯৩)


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া হাঃ-২১১০

আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তোমরা জানাযার পিছনে পিছনে চল, তখন তা মাটিতে না রাখা পর্যন্ত বসো না। (ই.ফা. ২০৮৯, ই.সে. নেই)