সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->মৃতকে গোসল করানো প্রসঙ্গে হাঃ-২০৬০

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

অনুরূপ বর্ণিত হয়েছে কেবল ব্যতিক্রম এই যে, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তিনবার, পাঁচবার, সাতবার বা এর চেয়েও অধিকবার গোসল দেয়া যদি তোমরা প্রয়োজনবোধ কর তাই করবে। এরপর হাফসাহ (রাঃ) উম্মু আত্বিয়্যাহ সূত্রে বলেন, আমরা তার মাথার চুলকে তিন গোছায় ভাগ করে দিয়েছি। (ই.ফা. ২০৩৯, ই.সে. ২০৪৪)


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মৃত ব্যক্তিকে সাতবারের অধিক গোসল দেওয়াঃ হাঃ-১৮৮৮

উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্নিতঃ

হ্যাঁ; এতটুকু পার্থক্য যে, তিনি বলেছেন তিনবার, পাচবার, সাতবার বা ততোধিক, যদি তোমরা ভাল মনে কর।