সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->ইয়াহূদী ও নাসারাদের আরব উপ-দ্বীপ থেকে বের করে দেয়া হাঃ-৪৪৮৬

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমার কাছে ‘উমার ইবনু খাত্তাব (রাঃ) বর্ণনা করেন যে, তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেন যে, নিশ্চয়ই আমি ইয়াহূদী ও খ্রীষ্টান সম্প্রদায়কে আরব উপ-দ্বীপ থেকে বের করে দেবো। তারপর মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেবো না। (ই,ফা, ৪৪৪২, ই সে, ৪৪৪৪) যুহায়র ইবনু হারব ও সালামাহ ইবনু শাবীব (রহঃ) --- উভয়েই আবূ যুবায়র (রহঃ) থেকে এ সানাদ অনুরূপ বর্ণনা করেছেন। ( ই. ফা. ৪৪৪২, ই. সে. ৪৪৪৫)


জামে' আত-তিরমিজি অঃ->যুদ্ধাভিযান বাব->আরব উপদ্বীপ হতে ইয়াহূদী-নাসারাদের বের করে দেওয়া প্রসঙ্গে হাঃ-১৬০৭

উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেনঃ আমি ইহূদী ও নাসারাদের আরব উপদ্বীপ হতে অবশ্যই বহিষ্কার করব। মুসলমান ব্যতীত অন্য কাউকে সেখানে বসবাস করতে দিব না। সহীহ্‌, সহীহা (১১৩৪), সহীহ্‌ আবূ দাঊদ, মুসলিম