সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->যারা ওয়াসওয়াসা সৃষ্টিকারী ও তদনুরূপ বিষয়কে সন্দেহজনক মনে করেন না। হাঃ-২০৫৭

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

কিছু সংখ্যক লোক বলল, হে আল্লাহর রসূল! বহু লোক আমাদের কাছে গোশত নিয়ে আসে আমরা জানি না, তারা বিসমিল্লাহ পড়ে যবহ করেছিল কিনা? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা এর উপর আল্লাহর নাম লও এবং তা খাও (ওয়াসওয়াসার শিকার হয়ো না)।