জামে' আত-তিরমিজি অঃ->শিকার বাব->কণ্ঠনালী ও বুকের উপরিভাগে যবেহ করা হাঃ-১৪৮১

আবুল উশারা (রাহঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

তিনি (পিতা) বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! যবেহ কি শুধু কণ্ঠনালী ও বক্ষস্থলের উপরিভাগেই (কণ্ঠনালীর শুরু এবং শেষ অংশের মধ্যবর্তী স্থানে) করতে হবে? তিনি বললেনঃ তুমি যদি তার উরুতে আঘাত করতে পার তবে তোমার জন্য যথেষ্ট হবে। যঈফ, ইবনু মাজাহ (৩১৮৪), আহমাদ ইবনু মানী (রাহঃ) বলেন, ইয়াযীদ ইবনু হারূন বলেছেন, উরুতে যবেহ করা শুধুমাত্র জরুরী অবস্থায় প্রযোজ্য। এ অনুচ্ছেদে রাফি ইবনু খাদীজ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।