সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি নারীদের সালাত আদায় থেক অব্যাহতিপ্রাপ্তি হাঃ-৩৮২

মু’আযা আদাবিয়্যাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একজন মহিলা আয়েশা (রাঃ) কে জিজ্ঞাসা করলঃ ঋতুমতি নারী কি সালাত কাযা পড়বে। তিনি বললেনঃ তুমি কি খারিজী মহিলা? আমরা তো রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর উপস্থিতিতে ঋতুমতি হতাম আর তখন আমরা সালাত আদায় করতাম না এবং আমাদের তা কাযা করতেও বলা হতো না।