ইবনু উমার(রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন সামরিক বাহিনীকে বিদায় দিয়ে বলতেনঃ আমি তোমার দীন, তোমার বিশ্বস্থতা ও তোমার সর্বশেষ আমল আল্লাহর নিকট সোপর্দ করলাম। [২৮২৬] তাহকীক আলবানীঃ সহীহ।
সালিম (রহঃ) থেকে বর্নিতঃ
কোন লোক সফরের উদ্দেশে রাওয়ানা হলে ইবনু ‘উমর (রাঃ) তাকে বলতেন , আমার কাছে আস। আমি তোমাকে বিদায় সম্ভাষণ জানাব। যেভাবে রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে বিদায় সম্ভাষণ জানাতেন। তিনি বলতেনঃ ‘তোমার দ্বীন , ঈমান ও সর্বশেষ ‘আমলের জন্য আমি আল্লাহ তা’আলাকে যিম্মাদার করলাম “। সহীহঃ প্রাগুক্ত।