সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->দুর্বল ও সৎলোকদের (দু‘আয়) উসিলায় যুদ্ধে সাহায্য চাওয়া। হাঃ-২৮৯৬

মুস’আব ইব্‌নু সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন সা’দ (রাঃ)-এর ধারণা ছিল অন্যদের চেয়ে তাঁর মর্যাদা অধিক। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘তোমরা দুর্বলদের (দু‘আয়) ওয়াসীলায়ই সাহায্য প্রাপ্ত ও রিয্‌ক প্রাপ্ত হচ্ছ।’