সুনান নাসাঈ অঃ->ঘোড়া বাব->গাধাকে ঘোড়ার উপর চড়ানোর ব্যাপারে কঠোর আপত্তি হাঃ-৩৫৮০

আলী ইব্‌ন আবূ তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে একটি খচ্চর হাদিয়া দেয়া হল। তিনি তাতে সওয়ার হলে আলী (রাঃ)বললেনঃ যদি আমরা (প্রজননের উদ্দেশ্যে) গাধাকে ঘোড়ার উপর চড়াই, তাহলে আমাদের নিকট এরূপ হবে (খচ্চর জন্ম নেবে)। তখন রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এরূপ কাজ তারাই করে, যারা অজ্ঞ।