সহিহ বুখারী অঃ->গোসল বাব->মাথার ডান দিক হতে গোসল শুরু করা। হাঃ-২৭৭

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদের কারও জানাবাতের গোসলের প্রয়োজন হলে সে দু’হাতে পানি নিয়ে তিনবার মাথায় ঢালত। পরে হাতে পানি নিয়ে ডান পাশে তিনবার এবং আবার অপর হাতে পানি নিয়ে বাম পাশে তিনবার ঢালত। (আধুনিক প্রকাশনীঃ ২৬৯, ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৪)