সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->যুদ্ধ করে যারা গনীমাত লাভ করল ও যারা করেনি তাঁদের সাওয়াবের পরিমাণ সম্পর্কে হাঃ-৪৮১৯

‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে বাহিনী আল্লাহর পথে জিহাদ করলো এবং তাতে গনীমাত লাভ করলো তারা এ দুনিয়াতেই আখিরাতের দুই-তৃতীয়াংশ বিনিময় নগদ পেয়ে গেল। তাদের জন্য কেবল এক-তৃতীয়াংশ বিনিময় অবশিষ্ট রইলো। আর যে বাহিনী কোন গনীমাত লাভ করলো না, তাদের পূর্ণ বিনিময়ই পাওনা রয়ে গেল। (ই.ফা. ৪৭৭২, ই.সে. ৪৭৭৩)


সুনান নাসাঈ অঃ->জিহাদ বাব->গনীমতের মাল হতে বঞ্চিত যোদ্ধাদের সওয়াব হাঃ-৩১২৫

আবদুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে বাহিনী আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করে, আর তারা গনীমত প্রাপ্ত হয়, তারা তাদের সওয়াবের দুই-তৃতীয়াংশ (দুনিয়াতেই) নিয়ে নিল, আর তাদের এক-তৃতীয়াংশ সওয়াব অবশিষ্ট রইল। আর যে বাহিনী গনীমত না পায়, তাদের বিনিময় পরিপূর্ণই (আখিরাতের জন্য) থাকে।