উম্মে সালামা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করতেন (প্রথম সপ্তাহে) সোমবার, বৃহষ্পতিবার এবং পরবর্তী সপ্তাহে শুধূ সোমবার।
হাফসা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক মাসের সোমবার এবং বৃহস্পতিবার দিন সাওম (রোযা) পালন করতেন এবং পরবর্তী সপ্তাহে শুধু সোমবার।