হুনায়দাহ্ ইব্ন খালিদ (রাঃ)-এর স্ত্রী থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমার কাছে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীগণের মধ্যে কোন একজন বর্ণনা করেছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আশুরার দিন, জিলহজ্ব মাসের নবম তারিখ এবং প্রত্যেক মাসের তিন দিন মাসের প্রথম সোমবার ও দু’বৃহস্পতিবার সাওম (রোযা) পালন করতেন।
আহমদ ইব্ন ইয়াহইয়া (রহঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন স্ত্রী থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যিলহজ্জ মাসের নয় দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন সাওম (রোযা) পালন করতেন-মাসের সোমবার এবং দুই বৃহস্পতিবার।
মুহাম্মদ ইব্ন উসমান (রহঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন স্ত্রী থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যিলহজ্জ মাসের নবম তারিখ এবং প্রত্যেক মাসের তিন দিন সাওম (রোযা) পালন করতেন-সোমবার (দুই-সোমবার) এবং বৃহস্পতিবার।