জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->বুধবার ও বৃহস্পতিবারের রোযা রাখা প্রসঙ্গে হাঃ-৭৪৮

উবাইদুল্লাহ্‌ ইবনু মুসলিম আল-কুরাশী (রহঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে পুরো বছর রোযা রাখা প্রসঙ্গে প্রশ্ন করলাম বা তাঁকে প্রশ্ন করা হল। তিনি বলেনঃ তোমার উপর অবশ্যই তোমার পরিবারের অধিকার আছে। অতএব তুমি রামাযান ও এর পরের মাস (শাওয়ালের ছয়টি নফল রোযা) এবং প্রতি বুধ ও বৃহস্পতিবার রোযা রাখ। এই পদ্ধতি মানলে তুমি যেন পুরো বছরই রোযা রাখলে এবং রোযা ভেঙে ফেলার সুযোগ পেলে। যঈফ, যঈফ আবূ দাঊদ (৪২০)