আবুদ দারদা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, কোন এক সফরে প্রচণ্ড গরমের দিনে আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে যাত্রা করলাম। গরম এত প্রচণ্ড ছিল যে, প্রত্যেকেই আপন আপন হাত মাথার উপর তুলে ধরেছিলেন। এ সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং ইবনে রাওয়াহা (রাঃ) ব্যতীত আমাদের কেউই সিয়ামরত ছিলেন না।
আবূ দারদা (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, এক প্রচন্ড গরমের দিনে রমাযান মাসে আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে সফরে বের হলাম। গরম এত প্রচন্ড ছিল যে, আমাদের প্রত্যেকেই নিজ নিজ হাত মাথার উপর তুলে ধরেছিল। আর মাত্র রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও আব্দুল্লাহ ইবনু রওয়াহাহ্ (রাঃ) ব্যতীত আমাদের মাঝে কেউই সওম পালনকারী ছিল না। (ই. ফা. ২৪৯৭, ই.সে. ২৪৯৬)