‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমার উপর রমযানের যে কাযা হয়েছে তা পরবর্তী শা’বান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। ইয়াহইয়া (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ব্যস্ততার কারণে কিংবা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ব্যস্ততার কারণে।
আবূ সালামাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ)–কে বলতে শুনেছি, “আমার রামাযান মাসের সিয়াম অবশিষ্ট থেকে যেত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর খিদমতে ব্যস্ত থাকার কারণে আমি শা’বান মাস ছাড়া অন্য কোন সময়ে তা আদায় করার সুযোগ পেতাম না।” (ই.ফা. ২৫৫৪, ই.সে. ২৫৫৩)