সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->সন্দেহযুক্ত দিনে সাওম (রোযা) পালন করা হাঃ-২১৮৮

সিলাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, আমরা আম্মার (রাঃ)-এর কাছে ছিলাম। এমন সময়ে একটি ভুনা বকরী নিয়ে আসা হল। তিনি বললেন খাও। তখন উপস্থিত লোকদের একজন পাশে সরে গেলেন এবং বললেন যে, আমি সাওম (রোযা) পালন করছি। তখন আম্মার (রাঃ) বললেনঃ যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে সাওম (রোযা) পালন করল সে আবূল কাসিম [রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)]-এর অবাধ্যতা করল।


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->সন্দেহের দিনের (ইয়াওমুশ-শাক্ক) রোযা। হাঃ-১৬৪৫

সিলাহ বিন যুফার (রহঃ) থেকে বর্নিতঃ

সন্দেহের দিনে আমরা আম্মার (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। তখন একটি (ভুনা) বকরী পেশ করা হলো। কতক লোক পিছনে সরে গেলো। আম্মার (রাঃ) বলেন, যে ব্যক্তি আজ সিয়াম রাখলো সে তো অবশ্যই আবুল কাসিম রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর অবাধ্যাচরণ করলো। [১৬৪৫]