সহিহ মুসলিম অঃ->ত্বলাক্ব বাব->বায়িন ত্বলাক্বপ্রাপ্ত[৬১] স্ত্রীর জন্য খোরপোষ নেই হাঃ-৩৬১২

‘আবদুর রহমান ইবনু ক্বাসিম (রহঃ) তাঁর পিতার সূত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উরওয়াহ্ ইবনু যুবায়র (রহঃ) ‘আয়িশা (রাঃ)-কে বললেন, হাকামের অমুক মেয়েটির সম্পর্কে আপনি কি অবহিত নন যে, তার স্বামী তাকে বায়িন ত্বলাক্ব দিয়েছেন। এরপর সে ঘর থেকে বের হয়েছে। তিনি বললেন, আপনি কি ফাত্বিমার উক্তি শুনেননি? তখন তিনি (‘উরওয়াহ্) বললেন, তার উক্তি বর্ণনার মধ্যে তার জন্য কোন কল্যাণ নেই। (ই.ফা. ৩৫৮২, ই.সে. ৩৫৮২)