ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি বানূ মাখযূম-এর এক ব্যক্তির স্ত্রী ছিলাম। তিনি আমাকে বায়িন ত্বলাক্ব দিলেন তখন আমি তার পরিবার পরিজনের কাছে লোক পাঠিয়ে খোরপোষের দাবী জানালাম। এরপর তারা( বর্ণনাকারীত্রয়) আবূ সালামার সূত্রে ইয়াহ্ইয়া ইবনু কাসীরের হাদীসের অনুরূপ বর্ণনা করে গেলেন। তবে মুহাম্মাদ ইবনু ‘আম্র বর্ণিত হাদীসে “আমাকে বাদ দিয়ে তুমি তোমার সম্পর্কে কোন সিদ্ধান্ত নিও না” বলে উল্লেখ রয়েছে। ( ই.ফা. ৩৫৬৩, ই.সে. ৩৫৬৩)