সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->কুরবানীর দিন ত্বওয়াফুল ইফাযাহ্ সম্পন্ন করা উত্তম হাঃ-৩০৫৬

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরবানীর দিন ত্বওয়াফুল ইফাযাহ্ সম্পন্ন করেন, অতঃপর মিনায় ফিরে এসে যুহরের সলাত আদায় করেন। নাফি‘ বলেন, ইবনু ‘উমার (রাঃ)-ও কুরবানীর দিন ত্বওয়াফুল ইফাযাহ্ সম্পন্ন করতেন, অতঃপর ফিরে এসে মিনায় যুহরের সলাত আদায় করতেন এবং বলতেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ করেছেন। (ই.ফা. ৩০৩১, ই.সে. ৩০২৮)