সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->কঙ্কর নিক্ষেপ। হাঃ-১৭৪৬

ওয়াবারা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন , আমি ইব্‌নু 'উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, কখন কঙ্কর নিক্ষেপ করব? তিনি বললেন, তোমার ইমাম যখন কঙ্কর নিক্ষেপ করবে, তখন তুমিও নিক্ষেপ করবে। আমি আবার জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমরা সময়ের অপেক্ষা করতাম , যখন সূর্য ঢলে যেত তখনই আমরা কঙ্কর নিক্ষেপ করতাম। ( আঃপ্রঃ ১৬২৪, ইঃফাঃ ১৬৩২)