সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->সমস্ত ‘আরাফার ময়দানই মাওক্বিফ (অবস্থানস্থল) হাঃ-২৮৪২

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তার এ হাদীসে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ “আমি এখানে কুরবানী করেছি এবং মিনার গোটা এলাকা কুরবানীর স্থান। অতএব তোমরা যার যার অবস্থানে কুরবানী কর। আর আমি এখানে অবস্থান করছি এবং গোটা ‘আরাফাহ্‌ই অবস্থানস্থল (মাওক্বিফ), মুযদালিফার সবই অবস্থানস্থল এবং আমি এখানে অবস্থান করছি।” (ই. ফা. ২৮১৯, ই.সে. ২৮১৭)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিদায় হাজ্জের বিবরণ হাঃ-১৯০৮

জা‘ফর (রহঃ) হতে একই সানাদ থেকে বর্নিতঃ

এতে আরো আছে সুতরাং : তোমরা নিজ নিজ অবস্থান স্থলে কুরবানী করো।