মুহাম্মদ ইব্ন মুনকাদির (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি যে, যে সকল বস্তুকে আগুনে স্পর্শ করেছে তা আহার করার পরে উযূ করা ও না করার মধ্যে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর শেষ কাজটি ছিল উযূ না করা।