সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->যুল-হুলাইফার মাসজিদের নিকটে ইহ্‌রাম বাঁধা। হাঃ-১৫৪১

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুল-হুলাইফার মাসজিদের নিকট হতে ইহ্‌রাম বেঁধেছেন। (মুসলিম ১৫/৪, হাঃ ১১৮৬) (আঃপ্রঃ, ইঃফাঃ ১৪৪৬)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->মাদীনাবাসীদেরকে যুল হুলায়ফার মাসজিদের নিকট ইহরাম বাঁধার নির্দেশ দেয়া হয়েছে হাঃ-২৭০৬

সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) থেকে তার পিতা সূত্রে থেকে বর্নিতঃ

তিনি তার পিতাকে বলতে শুনেছেন, তোমাদের এ বায়দা নামক স্থান সম্পর্কে তোমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর দিকে সম্পৃক্ত করে ভূল বর্ণনা করে থাক। রসুলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কেবলমাত্র যুল হুলায়ফার মাসজিদের নিকটেই ইহরাম বাঁধতেন। (ই.ফা. ২৬৮৩, ই.সে. ২৬৮২)


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->তালবিয়ায় করণীয় হাঃ-২৭৫৭

সালিম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি তার পিতাকে বলতে শুনেছেনঃ তোমাদের এ বায়দা যার ব্যাপারে তোমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সম্বন্ধে অসত্য বলছো। কেননা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুলহুলায়ফার মসজিদ ব্যতীত অন্য কোথাও থেকে তালবিয়া পড়া আরম্ভ করেন নি।